পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন আমরা অবহেলায় ছিলাম। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যে শান্তি চুক্তি করা হয়েছিল। সেই শান্তি চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়নে শামিল হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সব গোষ্ঠী, সম্প্রদায় ও ধর্মের মানুষের যে শান্তিপূর্ণ সহাবস্থান, সেটায় প্রমাণ করে এটায় বাংলাদেশ।
গত মঙ্গলবার আওয়ামী লীগ, খাগড়াছড়ি জেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা তিনি এসব কথা বলেন।
কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছিল। এক সময় গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। আবার গণতন্ত্রকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নেতৃত্বে আমরা পূর্ণ উদ্ধার করি। উদ্ধারের পর থেকে যারা ষড়যন্ত্রকারী, ৭১ সালে মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল, সেই পরাজিত দেশি ও বিদেশি শক্তি। তারা সবাই মিলে দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করছিল। কিন্তু পারেনি। জনগণ ক্ষমতার উৎস। জনগণের শক্তি।
উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হয়েছে। যে কারণেই আজকে শুধু দেশে নয়, বিদেশিদের কাছেও গ্রহণযোগ্য হয়েছে, প্রসংশিত হয়েছে।
এর আগে খাগড়াছড়ি জেলা থেকে টানা তিনবার ২৯৮ নম্বর আসনে নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর নিজ নির্বাচনী এলাকা খাগড়াছড়িতে আসার পথে রামগড়, গুইমারা, মাটিরাঙ্গা উপজেলার দলীয় কার্যালয় ও অসংখ্য এলাকাবাসীর ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন সিক্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
নব নিযুক্ত মন্ত্রীসভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য প্রতিমন্ত্রী হিসেবে যোগদানের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা খাগড়াছড়িতে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আসলেন তিনি।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিনী মল্লিকা ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাকে জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক্যচিং মারমা, অ্যাড. আশুতোষ চাকমা, জেলা সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পার্বত্য সময়

