মিয়ানমারের একটি পরিত্যক্ত জেড খনিতে বৃষ্টির কারণে বর্জ্যের স্তূপ ধসে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় ১৫ জন মাটিচাপা পড়ে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জানা যায়, দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের একটি পরিত্যক্ত জেড খনিতে রত্নের টুকরো সংগ্রহে থাকা শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় টানা কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে পুরোনো খনির বর্জ্যের স্তূপ আলগা হয়ে ধস নামে।
রাষ্ট্রীয় দৈনিক দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, এ পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ প্রায় ১৫ জনকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
মিয়ানমারের খনি খাতের বড় একটি অংশ নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে। কাচিন রাজ্য বিশ্বের সবচেয়ে বড় জেডাইট উৎস হিসেবে পরিচিত। এই মূল্যবান পাথর এশিয়ার বিভিন্ন সংস্কৃতিতে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত এবং প্রতিবেশী চীনে এর ব্যাপক চাহিদা রয়েছে।
সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধের প্রেক্ষাপটে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী অনেক খনির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে জানা যায়। তারা খনি থেকে প্রাপ্ত আয় নিজেদের তহবিলে ব্যবহার করছে। অন্যদিকে দরিদ্র স্থানীয় মানুষ জীবিকার তাগিদে ভূগর্ভে কাজ করেন বা খনির ফেলে দেওয়া বর্জ্য থেকে রত্নের টুকরো সংগ্রহ করেন।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ফাকান্ত এলাকায় জেড খনির নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের সেনাবাহিনী ও বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষও হয়েছে।
টানা বৃষ্টিতে পুরোনো খনির বর্জ্যের স্তূপ আলগা হয়ে


