গাজায় সপ্তাহে ৬ হাজার বোমা ফেলছে ইসরায়েল
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) এসব তথ্য তুলে ধরেছেন দক্ষিণ আফ্রিকার আইনজীবী আদিলা হাসিম। একইসঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যার অভিপ্রায় নিয়ে ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে বলে দ্য হেগের বিচারকের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি।

