তীব্র গরমে নাজেহাল হয়ে অনেকেই বাড়িতে ফলের রস বানান আবার অনেকেই বাইরে থেকে কিনে খান। পুষ্টিবিদদের মতে, ফলের রসের চেয়ে গোটা ফল খাওয়া বেশি স্বাস্থ্যকর। আজ এই প্রতিবেদনে আপনাদের জানাবো কেন ফলের রস খাবার থেকে গোটা ফল খাওয়া ভালো?
1) ফাইবারের অনুপস্থিতি: দোকানে তৈরি ফলের রসে চিনি ব্যবহার করা হয়। এটি আপনার শরীরের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। এছাড়া গোটা ফলে যে সমস্ত প্রয়োজনীয় ফাইবার থাকে, তা রস করার সময় নষ্ট হয়ে যায়। এ কারণে ফলের রস খেলে ফলের পুরো গুণাগুণ পাওয়া যায় না।
২) রক্তে শর্করার বৃদ্ধি: ফলের রস তৈরি করার সময় সোডা এবং চিনি ব্যবহার করা । এসব উপাদান আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। কিন্তু গোটা ফল খেলে এ জাতীয় সমস্যা হওয়ার ঝুঁকি কম।
৩) ওজন বৃদ্ধি: ফলের রস পান করলে শরীরে অতিরিক্ত ক্যালরি প্রবেশ করে। এর ফলে ওজন বাড়ার ঝুঁকি বেড়ে যায়। আপনি যদি গোটা ফল খান সেক্ষেত্রে ওজন বাড়ার ঝুঁকি থাকে না।
৪) পুষ্টিগুণের অনুপস্থিতি: ফলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। রস করার সময় এসব উপাদান নষ্ট হয়ে যায়। ফলের পুরো পুষ্টিগুণ পেতে চাইলে গোটা ফল খাওয়াই ভালো।
৫) দাঁত নষ্ট হয়ে যায়: ফলের রসে প্রাকৃতিক শর্করার উপস্থিতি থাকে। এর ফলে দাঁত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। আপনি যদি গোটা ফল খান তাহলে দাঁতের ক্ষয় হবে না। সেই সঙ্গে দাঁতও থাকবে অক্ষত।
-পার্বত্য সময়
গরমে গোটা ফল নাকি ফলের রস, কোনটা বেশি উপকারী?
পুষ্টিবিদদের মতে, ফলের রসের চেয়ে গোটা ফল খাওয়া বেশি স্বাস্থ্যকর।
সি
স্টাফ রিপোর্টার
৫ মে, ২০২৪ ৬:৪০ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি পার্বত্য সময়
শেয়ার করুন:
