কারিতাস ইন্টারন্যাশনালিজের সেক্রেটারি জেনারেল অ্যালিস্টর ডাটন বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের জন্য অর্থায়নে সাড়াদান কার্যক্রম অনেটাই কমে গেছে। মাসে রোহিঙ্গা প্রতি খাদ্য সহায়তার হার কমে ১০ ডলারে নেমে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে আগের মতো প্রয়োজনীয় তহবিল নিয়ে তাদের পাশে থাকা প্রয়োজন।’
বৃহস্পতিবার (৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
অ্যালিস্টর ডাটন বলেন, ‘২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কারিতাস কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সদস্যদের জন্য জরুরি সহায়তা হিসাবে ৪৫ মিলিয়ন ডলারের কার্যক্রম পরিচালনা করেছে। এ সময়ে প্রায় এক লাখ মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। চলতি বছরে রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির জন্য ৭ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে।’
কারতাস সেক্রেটারি বলেন, ‘গত ৭ বছর ধরে বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরণার্থীদের যেভাবে সমর্থন দিয়েছে, তাতে আমরা গভীরভাবে অনুপ্রাণিত।
বিশ্বের নজর যখন অন্য দিকে ধাবিত হয়েছে, তখনো রোহিঙ্গারা এসব ভুলে যাওয়া শিবিরে টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় বাংলাদেশ সরকার একাই তাদেরকে সহযোগিতা করবে এটা আশা করা উচিত নয়। অন্য দেশগুলোকেও প্রয়োজনীয় তহবিল নিয়ে তাদের পাশে থাকা প্রয়োজন ‘
অ্যালিস্টার ডাটন আরো বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে গত ছয় বছরে ২ লাখেরও বেশি শিশুর জন্ম হয়েছে। এই শিশুরা কখনই তাদের নিজ দেশ দেখেনি এবং তাদের কোনো জাতীয়তা নেই।
তারা রাষ্ট্রহীন। এ বিষয়ে নতুন করে আর্ন্তজাতিক মাধ্যমগুলোকে নজর দিতে হবে। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনসহ অধিকার পুনরুদ্ধারের জন্য মিয়ানমারের উপর চাপের পাশাপাশি এই অঞ্চল এবং এর বাইরের দেশগুলোকে সমভাবে দায়িত্ব নিতে হবে।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও, কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জেমস্ রমেন বৈরাগী, নির্বাহী পরিচালক সেবাস্টিয়ান রোজারিও, পরিচালক রিমি সুবাস দাশ ও দাউদ জীবন দাস।
-পার্বত্য সময়
বিশ্বের নজর অন্যদিকে, বরাদ্দ কমছে রোহিঙ্গাদের
‘রোহিঙ্গা শরণার্থীদের জন্য অর্থায়নে সাড়াদান কার্যক্রম অনেটাই কমে গেছে। মাসে রোহিঙ্গা প্রতি খাদ্য সহায়তার হার কমে ১০ ডলারে নেমে এসেছে। এরই পরিপ্রেক্ষিতে আগের মতো প্রয়োজনীয় তহবিল নিয়ে তাদের পাশে থাকা প্রয়োজন।’
সি
স্টাফ রিপোর্টার
৯ জুন, ২০২৪ ৮:৫১ পূর্বাহ্ন২ মিনিট পড়া

ছবি: সংগৃহীত
শেয়ার করুন:
