বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা এলাকায় শনিবার (২৭এপ্রিল) দুপুর হতে রবিবার (২৮ এপ্রিল) ৯টা ৩০ মিনিট পর্যন্ত  ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক সেনা অভিযান ও তল্লাশি পরিচালনা করে। এ সময় ২ কেএনএফ সদস্য নিহত হয় এবং অস্ত্রসহ বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এই তথ্য জানানো হয়।

নিহত কেএনএফ সদস্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি। অভিযানে সেনা সদস্যদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।  এছাড়াও সেনা অভিযানে ৪ থেকে ৫ জন কেএনএফ সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলেও জানা যায়। তবে তাদেরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ সময় ঘটনাস্থল থেকে ২ টি ১ নলা বন্দুক, ১টি শর্ট গান, হাতে তৈরি ২টি গ্রেনেড, শতাধিক বুলেট, ওয়াকিটকি, মোবাইল ফোন, ইউনিফর্ম, আইডি কার্ড ও বিভিন্ন ইলেকট্রিক ডিভাইস জব্দ করা হয়।

  • -পার্বত্য সময়