নগর ও জেলার ১৬টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের ১২ জন। এছাড়া ঈগল প্রতীক ২টি, লাঙল প্রতীক ১টি, কেটলি প্রতীকের প্রার্থী ১টি আসনে জয়লাভ করেছে।
এর মধ্যে পাঁচজন নতুন মুখ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-১ (মিরসরাই) বিজয়ী হয়েছেন মাহবুব উর রহমান (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দীন (ঈগল)।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) বিজয়ী হয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব (তরমুজ)।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) বিজয়ী হয়েছেন মাহফুজুর রহমান (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন চৌধুরী (ঈগল)।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড -নগর আংশিক) বিজয়ী হয়েছেন এসএম আল মামুন (নৌকা) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. দিদারুল কবির (লাঙল)।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-নগর আংশিক) বিজয়ী হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙল) এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ শাহজাহান চৌধুরী (কেটলি)।
চট্টগ্রাম-৬ (রাউজান) বিজয়ী হয়েছেন এ বি এম ফজলে করিম চৌধুরী ।

