পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। 
বৃহস্পতিবার (১ জুলাই) বেলা দেড়টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান।
ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) আজহার মুকুল ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন। আজ সকালে ছয় সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন।
কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের চাচা জাহিদুল ইসলাম দেড়টার পরে প্রথম আলোকে বলেন, ডিবির গাড়িতে করে তারা বাসায় যাচ্ছেন।
গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নেওয়া হয়। তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন। বাকের তাঁদের সঙ্গে ছিলেন। পরদিন সন্ধ্যায় সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে নেওয়া হয় নুসরাত তাবাসসুমকে। 
এরপর থেকে তারা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবির দাবি, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল।

-পার্বত্য সময়