ফরিদপুরে বাস ও পিকআপের সংঘর্ষে ১৩ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন।
আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে ফরিদপুর–খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহতেরা সবাই পিকআপের যাত্রী। নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল। দিকনগরে এই দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে- একটি পরিবারের লোকজন পিকআপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।
- র্বত্য সময়

