কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। শনিবার (২৯ জুন) বিকেলে প্রথমে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শন করেন র‍্যাবের মহা পরিচালক। সেখানে ফুল দিয়ে অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয় এবং পরে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে পৌঁছালে তাকে অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।
র‌্যাবের মহাপরিচালক বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। রোহিঙ্গারা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণ হবে। রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য সবাই এক হয়ে কাজ করছে।
এদিন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয় পরিদর্শন করেন র‍্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। সেখানে ফুল দিয়ে অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
পরে রোহিঙ্গা ক্যাম্প ৫ এর ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা ও গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে মাঝি ও সাব-মাঝিদের সাথে মতবিনিময় সভা করনে তিনি। যেখানে অংশ নেন বিভিন্ন ক্যাম্প থেকে আসা কমিউনিটি নেতা, যুবক, ইমাম ও রোহিঙ্গা প্রতিনিধিরা।
এসময় রোহিঙ্গা নেতারা নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।
তারা বলেন, জীবন বাঁচাতে এ দেশে আশ্রয় নিয়েছি। ক্যাম্পে কিছু সন্ত্রাসীদের কারণে আমরা ঘুমাতে পারি না। আমাদের নিজ দেশ মিয়ানমার ফিরে যেতে চাই।
মতবিনিময় সভায় র‍্যাব-১৫’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল, সহ-অধিনায়ক আরেফিন জুয়েল, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-পার্বত্য সময়