২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। সময়সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন শুরু হচ্ছে পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে।
মঙ্গলবার (২ এপ্রিল) এইচএসসি ও সমমানের পরীক্ষার এই সূচি (রুটিন) ঘোষণা করেছে শিক্ষাবোর্ডগুলো। পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার অনলাইনের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। বিলম্ব ফিসহ আবেদন ২৯ এপ্রিল শুরু হয়ে চলবে ২ মে পর্যন্ত। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।
ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২,৬৮০ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ২,১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।
-পার্বত্য সময়

