পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সশস্ত্র সদস্য নিহত হয়েছে।

আজ (সোমবার) বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনী অভিযানকালে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। 

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। পাহাড়ে এ সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করে।
 

-পার্বত্য সময়