মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি নাগরিক। সেখানে কারাভোগ শেষে বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিন ডুইন জাহাজ কক্সবাজার শহরের নুনিয়াছড়া বাঁকখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ ঘাটে এসে পৌঁছায়।
কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, মায়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে কারাগার থেকে মঙ্গলবার ১৭৩ বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশে রওনা হন। তাদের নিয়ে মায়ানমারের জাহাজ বন্দর ত্যাগ করে। বুধবার দুপুরে জাহাজটি বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছায়।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় নৌযানে করে মিয়ানমারের ৯ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার পৌঁছান। এ সময় প্রতিনিধি দলকে স্বাগত জানায় বিজিবি।
বাহিনীর রিজিয়ন কমান্ডার বলেন, মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষ করে ১৭৩ জন বাংলাদেশি দুপুর ১টার দিকে কক্সবাজার নুনিয়াছড়া ঘাঁটিতে পৌঁছেছেন। এখন প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ এবং মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রেসব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, সাতজন রাঙামাটির এবং খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছেন।
-পার্বত্য সময়
কারা মুক্ত হয়ে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি
বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার মিয়ানমার নৌবাহিনীর জাহাজ চিন ডুইন জাহাজ কক্সবাজার শহরের নুনিয়াছড়া বাঁকখালী নদীর মোহনায় বিআইডব্লিউটিএ ঘাটে এসে পৌঁছায়।
সি
স্টাফ রিপোর্টার
২৪ এপ্রিল, ২০২৪ ৯:২৫ পূর্বাহ্ন১ মিনিট পড়া

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি ঘাটে নৌবাহিনীর জাহাজে দেশে ফেরেন মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিরা। আজ বুধবার দুপুরে। ছবি -প্রথম আলো
