কক্সবাজরের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে র্যাব-১৫ এবং ৮ ও ১৪ এপিবিএন পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাদক মারামারিসহ বিভিন্ন মামলার পাঁচজন ওয়ারেন্টভুক্ত রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-১৫ কক্সবাজার এবং ৮ ও ১৪ এপিবিএন।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন, কুতুপালং ১ নম্বর ক্যাম্পের ২-জি ব্লকের মৃত আব্দুর রহমির ছেলে আব্দুর শুক্কর (৫০)৩-জি ব্লকের মৃত জুহুর আহাম্মদ এর ছেলে মোহাম্মদ ছলিম (৪০)১১/এফ ব্লকের আবুল হাশেমের ছেলে ইকবাল হোসেন (৪০)১২/ জি ব্লকের নাদির হোছন এর ছেলে মোঃ রশিদ (৩৫) ও ক্যাম্প-২ এর ৩৬/বি ব্লকের মৃত নূর মোহাম্মদ এর ছেলে আব্দুর শুক্কুর প্রকাশ পেঠান শরীফ (৩৫)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী সোমবার (১৫ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদক ও মারামারিসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। মামলার ওয়ারেন্টের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পার্বত্য সময়

