মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথেডং টাউনশিপের থা উইন চাউং গ্রামে আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে এক রোহিঙ্গা যুবককে আটক করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, আরাকান আর্মির সদস্যরা ওই রোহিঙ্গা যুবককে আটক করার পর ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। পরবর্তীতে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এদিকে, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমেই বাড়ছে বলে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও দীর্ঘদিনের।
উল্লেখ্য, আরাকান আর্মির বিরুদ্ধে রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ তুলে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
একই সঙ্গে জাতিসংঘের সংশ্লিষ্ট বিশেষ প্রতিবেদকরাও রোহিঙ্গাদের নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন।


