ভারী বর্ষণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা
ভারী বর্ষণ ও ভূমিধসের ঝুঁকিতে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আমাদের বান্দরবান বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ৫০ টি সংবাদ রয়েছে।
ভারী বর্ষণ ও ভূমিধসের ঝুঁকিতে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বান্দরবানের থানচিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
বাগানের মালিক কাওছার বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে অপহৃত ছয় রোহিঙ্গা শ্রমিককে ছাড়তে অপহরণকারীরা ফোন করে ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে।
কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর একটি যৌথ গোপন আস্তানায় বিশেষ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী।
আর্থিক সংকটে লেখাপড়া বন্ধ হওয়া ৮ শিক্ষার্থীর পড়াশোনা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন দেওয়া প্রধান শিক্ষকের আত্মত্যাগের গল্প ভাইরাল হওয়ার পর তিন্দু বিদ্যালয় জাতীয়করণে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।
এ নিয়ে চলতি বছর ঘুমধুম সীমান্ত এলাকায় একাধিক প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ২৪ মে একই এলাকায় মাইন বিস্ফোরণে তিনজন নিহত হন। পরে ৯ জুন আরও একজন কৃষক প্রাণ হারান। এছাড়া ২ জুন পরিত্যক্ত মর্টারশেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়।
বান্দরবান জেলা প্রশাসন জানিয়েছে, রুমা ও থানচিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো গণবিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবির আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে দুই শতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
বান্দরবানে নির্মাণ, কৃষি ও ইটভাটাসহ বিভিন্ন খাতে কম মজুরিতে রোহিঙ্গা শ্রমিকদের ক্রমবর্ধমান উপস্থিতিতে স্থানীয় দিনমজুরদের কর্মসংস্থান সংকুচিত হয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে গত অর্থবছরের তুলনায় ৯৫ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৭ কোটি টাকার বেশি।
প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে গত অর্থবছরের তুলনায় প্রায় ৯৮ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সরকারের '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচির আওতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় আগামী পাঁচ বছরে ৫ লাখ গাছের চারা রোপণের লক্ষ্যে কর্মসূচি শুরু করেছে।
বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সীমান্তের শূন্যরেখা থেকে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ৭০০ গজ অভ্যন্তরে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, পর্যটকদের একাংশের দায়িত্বজ্ঞানহীন আচরণ শুধু পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ক্ষতিই করছে না, বরং স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক মূল্যবোধ ও জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয়দের দাবি, মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র সংঘাত বৃদ্ধি পাওয়ায় খুমি জনগোষ্ঠীর অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এরই প্রেক্ষাপটে কয়েকটি পরিবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করে।
পার্বত্য অঞ্চলের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে দীপেন দেওয়ানের বললেন, ‘কোনো ধরনের উসকানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ন রাখুন।’
এর আগে, গত ২৪ মে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ভালুকিয়া এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন বাংলাদেশি বাগানচাষির মৃত্যু হয়।
সাচিং প্রু জেরী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনকে ধারণ করে এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত থাকবে।
শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব পালন থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।