প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাতে মোট ১ হাজার ৪৫৭ কোটি ৮২ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ তথ্য তুলে ধরেন।
প্রস্তাব অনুযায়ী, মোট বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ৪৯২ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৯৬৪ কোটি ৬৪ লাখ টাকা রাখা হয়েছে।
তুলনামূলকভাবে, ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ১ হাজার ৩৫৯ কোটি ২১ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।
সূত্রে বলা হচ্ছে, পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


