কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ভূরুঙ্গামারীর সোনাহাট বিওপির আমতলী এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে।
আটক ব্যক্তিরা জানান, কয়েক বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছিলেন তারা। পরে দালালের সহায়তায় ভারতে চলে যান। সম্প্রতি একইভাবে আবার দালালের হাত ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।
আটক রোহিঙ্গারা হলেন— ইসমাইল আজাদ (৪৮), তার স্ত্রী আছিয়া বেগম (৩৮), তাদের চার সন্তান আনাস (১৫), রীমা (৯), আনিস (৭) ও সাফা (৬); নূর আলম (২৪), তার স্ত্রী নূর কালিমা (২১) ও সন্তান নূর জাহিদা (৩) ও নূর (১৫); অপরজন আব্দুল্লাহ (১৮)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
দালালের মাধ্যমে ভারতে পাড়ি, বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ১১ রোহিঙ্গা
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ভূরুঙ্গামারীর সোনাহাট বিওপির আমতলী এলাকায় টহলরত বিজিবি সদস্যরা তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে।
সি
স্টাফ রিপোর্টার
১৮ অক্টোবর, ২০২৫ ১:১৫ অপরাহ্ন১ মিনিট পড়া

ছবি : সংগৃহীত

