কক্সবাজারের টেকনাফে ৭ বাংলাদেশি ও ২ জন রোহিঙ্গাসহ ৯ জন কৃষক অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে ।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে কৃষকদের অপহরণের এ ঘটনা ঘটে।
৭ বাংলাদেশী অপহৃতরা হলেন, নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী জানান, স্থানীয় ৭ জন অপহরণ হয়েছে বলে শুনেছি। পাহাড়ের পাশে ক্ষেত খামারের কাজ করার সময় তাদের কে অপহরণকারীরা ধরে নিয়ে যায়। বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশ কে অবহিত করেছি। পুলিশ ঘটনা হস্তলে যাচ্ছে বলে জানিয়েছেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোজাহের বলেন, স্থানীয়রা ৭ জন বাংলাদেশী ও ২ জন রোহিঙ্গাকে দুষ্কৃতকারীরা ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।
-পার্বত্য সময়


