মিয়ানমার থেকে সাগরপথে কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে অনুপ্রবেশের ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২১ শিশু, ১২ নারী ও চার পুরুষ।
অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ২১ শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন এলাকায়।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমমেদ হোসেন খোকন বলেন, ‘দালাল চক্রের সদস্যরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসে এবং তাদের সমুদ্রের তীরে নামিয়ে দেয়। এদের মধ্যে বেশিরভাগই শিশু।’
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, একটি নৌকায় করে মিয়ানমারের থেকে অনুপ্রবেশকালে স্থানীয়দের সহায়তায় ২১ শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
-পার্বত্য সময়


