পবিত্র হজ পালনে সৌদি আরব গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৩ মে) সস্ত্রীক সৌদি যান তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সেনাপ্রধান এ সফর করছেন।
সফরকালে সেনাপ্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে, আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, এ বছর ৯ জিলহজ ২৬ মে মঙ্গলবার পবিত্র হজ পালিত হবে। পরদিন ২৭ মে সৌদি আরব এবং বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।


