কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে চার জেলেকে নৌকাসহ তুলে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
নিখোঁজ চার জেলের বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা সুলতান মাঝি জানান, নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।
এ ঘটনায় ভুক্তভোগী জেলেদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানিয়ে বিজিবি ক্যাম্পে যোগাযোগ করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, ঘটনার বিষয়ে তিনি খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-পার্বত্য সময়


