কক্সবাজারের টেকনাফের বনবিভাগের কাজ করতে গিয়ে বনকর্মি সহ  ১৯জন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা।

সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণের শিকার করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শেখ এহসান উদ্দিন।

অপহৃতদের মধ্যে ৩ জন বনকর্মি ও অপর ১৬ জন শ্রমিক। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইউএনও শেখ এহসান উদ্দিন  বলেন, সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে গেলে ১৯জন বনবিভাগের কাজে নিয়োজিত  শ্রমিককে সেখান থেকে ডাকাতদলের সদস্যরা অস্ত্রেরমুখে জিম্মি করে তাদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। এঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশ সহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন।

বনবিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানিয়েছেন, বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে এদের অপহরণ করা হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র্যাব সহ স্থানীয় জনগন পাহাড়ে অভিযান চালাচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদগিয়াস উদ্দিন বলেন,  বিষয়টি শুনেছি তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এখন সীমান্ত পরিদর্শনে টেকনাফ রয়েছেন।

  • -পার্বত্য সময়