জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সাক্ষ্য মিথ্যা ও সাজানো বলে দাবি করেছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণে দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুরমু ও এনটিভির রংপুর প্রতিনিধি একেএম মঈনুল হক। তারা গত বছরের ১৬ জুলাই ছাত্রনেতা আবু সাঈদ হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনার বিবরণ দেন।
সাক্ষ্যগ্রহণ শেষে জেরা পর্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষের আইনজীবী আমির হোসেন দাবি করেন, এই সাক্ষ্যগুলো সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, আবু সাঈদের হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি, যা বাস্তব নয়।
তবে সাক্ষী মঈনুল হক এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ভিডিওটি সত্য এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মামলায় এখন পর্যন্ত পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
এ মামলায় শেখ হাসিনার সঙ্গে অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুন শর্তসাপেক্ষে রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করে।
-পার্বত্য সময়
আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো : হাসিনার আইনজীবী
সাক্ষী মঈনুল হক এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ভিডিওটি সত্য এবং তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
সি
স্টাফ রিপোর্টার
৭ আগস্ট, ২০২৫ ৪:৪৮ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত

