বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে মাগরিবের নামাজে ইমামতি করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) বঙ্গভবনে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন রাষ্ট্রপতি। ইফতারের পর অতিথিরা অস্থায়ী শেডে নামাজ আদায় করেন, যেখানে সেনাপ্রধান ইমামতি করেন।
এক ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইমামের পেছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।