সরকারি সফরে চীন গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। 
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের সময় সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও উন্নয়নের বিষয়ে মতবিনিময় করবেন।
আইএসপিআর জানায়, সফর শেষে ২৭ আগস্ট জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরে আসবেন।