পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা অফিসারদের পরিবারের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সেনাসদরে সেনাপ্রধান শহীদ পরিবারগুলোর সদস্যবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
জানা যায়, এসময় শহীদ পরিবারের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়। ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা, হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিদের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার মতো উল্লেখযোগ্য দাবি তারা উপস্থাপন করেন।
সেনাপ্রধান শহীদ পরিবারের সদস্যবৃন্দের দাবিসমূহ গুরুত্ব সহকারে শোনেন এবং যথাসম্ভব বিবেচনা করার আশ্বাস প্রদান করেন।