সরকারি সফরে শনিবার (২৮ মার্চ) যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।
রোববার এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সফরকালে তিনি জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করা হবে।
এছাড়া তিনি সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে।


