পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। রোববার (২২ মার্চ) এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
আইএসপিআর-এর এক পোস্টে জানানো হয়, পরিদর্শনকালে সেনাপ্রধান দুর্গম এলাকায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাসদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস দায়িত্ব পালনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


