নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে পরিস্থিতি সম্পূর্ণভাবে পুলিশের নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সেনা সদস্যরাও ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
নির্বাচনকালীন দায়িত্ব পালনে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাসদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষ এই দায়িত্বশীল ভূমিকা স্মরণ রাখবে।
বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, “নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।”


