অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এ জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ভ্রান্ত তথ্য প্রচার মোকাবিলাসহ আঞ্চলিক নানা ইস্যুতে মতবিনিময় হয়।
রোহিঙ্গা প্রসঙ্গে ড. ইউনূস কক্সবাজারে বসবাসরত ১০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের জন্য যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। জবাবে মার্কিন প্রতিনিধিরা এ সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, সার্ক এক দশকেরও বেশি সময় ধরে স্থবির হয়ে আছে। অন্তর্বর্তী সরকার এ সংস্থাকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী। পাশাপাশি তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি বাংলাদেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে; তাই বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ব্যাপক প্রস্তুতি চলছে: প্রধান উপদেষ্টা
বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সি
স্টাফ রিপোর্টার
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ন১ মিনিট পড়া

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

