ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, কৌশলগতভাবে বাংলাদেশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ।
সোমবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে ভারতের সাংবাদিকদের প্রশ্নে জেনারেল দ্বিবেদী এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের সেনাপ্রধান (জেনারেল ওয়াকার-উজ-জামান) সম্প্রতি যে মন্তব্য করেছেন, সেটা তুলে ধরতে চাই। তিনি বলেছেন যে, ‘আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ।’ উলটোটাও ঠিক- কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের (ভারতের) জন্য গুরুত্বপূর্ণ।
উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা প্রতিবেশী। আমাদের একই সঙ্গে থাকতে হবে। আর এটা বুঝতে হবে যে, কোনো রকম বৈরিতা প্রদর্শন করলে সেটা কোনো পক্ষের স্বার্থের জন্যই ভালো হবে না।
ভারতীয় সেনাপ্রধান জানান, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে কোনরকম বিরূপ পদক্ষেপ দেখানো হয়নি।
পট পরিবর্তনের পরও সামরিক ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে ভালো বোঝাপড়া আছে জানিয়ে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, আগে যে যৌথ মহড়া হতো, সেটা বর্তমান পরিস্থিতিতে কিছুটা সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। যখন পরিস্থিতির উন্নতি হবে, তখন সেই যৌথ মহড়া চালানো হবে।
কৌশলগতভাবে বাংলাদেশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ: ভারতের সেনাপ্রধান
আমাদের জন্য কৌশলগতভাবে ভারত গুরুত্বপূর্ণ।’ উলটোটাও ঠিক- কৌশলগতভাবে বাংলাদেশ আমাদের (ভারতের) জন্য গুরুত্বপূর্ণ।
সি
স্টাফ রিপোর্টার
১৪ জানুয়ারি, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত

