ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের লাশ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে রইশুদ্দীনের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
লে. কর্নেল জামিল জানান, নিহতের প্রথম জানাজা যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে হেলিকপ্টার যোগে লাশ তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে। যশোর লাশ গ্রহণকালে বিজিবির অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। শোকের ছায়া নেমে আসে এলাকায়।
গত ২২ জানুয়ারি শার্শা উপজেলার ধান্যখোলার জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হন। ওইদিন রাত সাড়ে ১২টার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয়। রইশুদ্দীনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা সাহাপাড়ার শ্যামপুরে।
রইশুদ্দীনের বাবা কামরুজ্জামান জানান, তিন ছেলের মধ্যে সবার ছোট রইশুদ্দীন ছিলেন পরোপকারী। নাতি-নাতনিকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে সরকারের সহায়তা চান তিনি।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেছেন, ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রতিবাদ পাঠানো হয়েছে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২২ জানুয়ারি) ভোরে বিএসএফ সদস্যরা বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ঢুকে সিপাহী রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে।
স্থানীয় সূত্র জানায়, ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে সোমবার ভোরে চোরাকারবারীরা বেশ কিছু গরু পাচার করে নিয়ে আসছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারীদের ধাওয়া করে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। বাংলাদেশে ঢুকে পড়া বিএসএফ সদস্যদের দেখে এ সময় বিজিবি সদস্য সিপাহী রইস উদ্দিন সামনে এগিয়ে যান।
রইস উদ্দিন বিএসএসফ সদস্যদের কাছে নিজেকে বিজিবি সদস্য পরিচয় দেন এবং ঘটনার ব্যাপারে জানতে চান। পরিচয় পাওয়ার পরও বিএসএফ সদস্যরা তাকে গুলি করে আহত করে। পরে বিএসএফ রইস উদ্দিনকে নিয়ে বনঁগাও হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে রইস উদ্দিনের মৃত্যু হয় বলে জানায় বিজিবি।
-পার্বত্য সময়
বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর
লে. কর্নেল জামিল জানান, নিহতের প্রথম জানাজা যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে হেলিকপ্টার যোগে লাশ তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
সি
স্টাফ রিপোর্টার
২৪ জানুয়ারি, ২০২৪ ১:১৮ অপরাহ্ন২ মিনিট পড়া

ছবি : সংগৃহীত
শেয়ার করুন:
