কক্সবাজারের টেকনাফে পায়ুপথে ইয়াবা পাচারের সময় নুর আহমদ (৩০) নামে বিএনপির এক স্থানীয় নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর ইমামের ডেইল চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক নুর আহমদ টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফে দায়িত্বপ্রাপ্ত ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন।
বিজিবির অধিনায়ক জানান, নীল দরিয়া নামের একটি বাসে করে চেকপোস্টে আসলে সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুর আহমদ স্বীকার করেন, তার শরীরের ভিতরে ইয়াবা রয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার পায়ুপথ থেকে মোট ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

-পার্বত্য সময়