ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ রাজধানীর ১৪টি স্থাপনার নাম পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নতুন নামকরণ করা হয়েছে ‘শহিদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’।
মঙ্গলবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা রাসেল রহমান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিচের সড়ক ও স্থাপনাগুলোর নাম পরিবর্তন করা হয়েছে—
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহিদ শেখ রাসেল শিশুপার্ক কলাবাগান শিশুপার্ক নামে, শহিদ শেখ রাসেল শিশুপার্ক যাত্রাবাড়ী শিশুপার্ক হিসেবে নাম হবে।
এছাড়াও মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটরিয়াম নগরভবন অডিটরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে এবং মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে নামকরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে উল্লেখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কগুলো পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা করা হবে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউ নাম বদলে এখন 'শহিদ আবরার ফাহাদ অ্যাভিনিউ'
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু অ্যাভিনিউসহ রাজধানীর ১৪টি সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন করেছে।
সি
স্টাফ রিপোর্টার
২৭ মার্চ, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত

