অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,চীনের সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব হবে না ।
বুধবার (২৫ সে‌প্টেম্বর) ঢাকার এক‌টি হোটেলে চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এ মন্তব‌্য করেন অর্থ উপদেষ্টা।
সালেহউদ্দিন আহমেদ বলেন, চীন রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করছে। চীনা সহযোগিতা ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব হবে না।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন বিগত ৭৫ বছর ধরে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। একই সঙ্গে চীন ও বাংলাদেশের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। এই সরকারের পাশে থাকবে চীন। সে কারণে ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসায় চীন থেকে একটি জরুরি মেডিকেল টিম বাংলাদেশে এসেছে।
অনুষ্ঠানে চীনা মেডিকেল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। টিমের সদস্যরা মঞ্চে এলে সবাই তাদের করতালি দিলে স্বাগত জানান।

-পার্বত্য সময়