বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ‘ দানা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার (২৫ অক্টোবর) ভোরের মধ্যে এটি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড় ‘ দানা’ চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এছাড়া কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৮৫ কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘ডানা’।
ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
' দানা' নামকরণ
ঘূর্ণিঝড়ের নামকরণের পেছনে মূল কারণ সংশ্লিষ্ট অঞ্চলে জনসাধারণের সতর্কতা। এই উদ্দেশ্যকে কেন্দ্র করে বাতাসের গতিবিধি ও আসন্ন দুর্যোগ নিয়ে গবেষণা করা হয়ে থাকে।
ভারত মহাসাগরীয় অঞ্চলের ঝড়গুলোর নামকরণ করে ১৩টি দেশ। সেগুলি হল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার , মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওমান, ইরান, সৌদি আরব, ইয়েমেন, সংযুক্ত আরব ও কাতার।
এবারের ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কাতার। এই ‘দানা’ নামের অর্থ মুক্ত বা স্বাধীনতা। এই নামটি সাধারণত পারস্য উপসাগরের আরব রাজ্যগুলিতে ব্যবহৃত হয়, যা তাদের ঐতিহ্যবাহী মুক্তা ডাইভিং পেশার জন্য পরিচিত।এই প্রেক্ষাপটে, বিভিন্ন ধরনের মুক্তার আলাদা আলাদা নাম দেওয়া হয়েছিল, যার মধ্যে "দানা' সেরার একটির প্রতিনিধিত্ব করে। ফার্সি ভাষায়, 'ডানা' শব্দের অনুবাদ 'জ্ঞানী'।
তবে 'দানা' নামটি কাতার কর্তৃক একটি আন্তর্জাতিক ঘূর্ণিঝড় নামকরণ পদ্ধতির অংশ হিসাবে প্রস্তাব করা হয়েছিল, যার লক্ষ্য হল সম্ভাব্য আবহাওয়ার বিপর্যয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঝড় চেনার উপায় সহজতর করা।
যেখানে জানা যাবে আপডেট:
উইন্ডি ডটকম https://www.windy.com/?0.000,90.000,3 আবহাওয়ার তথ্য লাইভ জানার জন্য সর্বাধিক জনপ্রিয় সাইট। আপনি এখান থেকে প্রতি মুহুর্তে পেতে পারেন ঝড়ের আপডেট।
এছাড়াও জুম আর্থ, উইন্ডফাইন্ডার, দ্য ওয়েদার চ্যানেলে লাইভ দেখতে পাবেন। এছাড়া বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সাইট থেকে আপডেট জানতে পারেন।
--পার্বত্য সময়


