পার্বত্য চট্টগ্রামের উদ্ভূত পরিস্থিতিতে ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ। এ সময় তারা পাহাড়ে নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনী বৃদ্ধির দাবি জানান।
সোমবার (৭ অক্টোবর) বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলাম ছাড়াও উপস্থিত ছিলেন ৩ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, জিয়াবুল হক মুন্না ও সাবিহা তারান্নুম তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র দলগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। এজন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধির দাবি জানান তারা।
-পার্বত্য সময়


