চিন্তা-ভাবনায় দিন কাটছে দ্বীপের ১০ হাজার মানুষের। পর্যটক নির্ভরশীল এই দ্বীপের মানুষ ।
কক্সবাজার টেকনাফ সীমান্তে অবস্থিত দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করণে সরকারের নতুন সিদ্ধান্তে দ্বীপ বাসী হতাশায়। 
স্থানীয় সাবেক চেয়ারম্যান নুর আহমেদ বলেন,সেন্টমার্টিন দ্বীপে সাড়ে ১০ হাজার মানুষের বসবাস। এই দ্বীপের ৮০ শতাংশ মানুষ পর্যটক নির্ভরশীল। বছরে তিন-চার মাস পর্যটক এই দ্বীপে আসেন। এই দ্বীপের অধিকাংশ পরিবার দরিদ্র । পর্যটন মৌসুমের আয় দিয়ে সারা বছর দ্বীপের মানুষ  জীবিকা নির্বাহ করে থাকেন।
পর্যটক আসলে দ্বীপের মানুষের কর্মসংস্থান হয়।যদি দ্বীপে পর্যটক আসা সীমিত করা হয় দ্বীপের মানুষ ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। 
সরকারের এমন সিদ্ধান্তে আমরা হতাশ।সেন্টমার্টিন নিয়ে নতুন বিধিনিষেধে ঝুঁকিতে পড়বে হাজার কোটি টাকার বিনিয়োগ। কর্মসংস্থান হারাবে পর্যটন শিল্পে নিয়োজিত লক্ষাধিক কর্মকর্তা- কর্মচারি। 
সেন্টমার্টিন দ্বীপের হোটেল সী প্রবাল রিসোর্টের দায়িত্ব থাকা নুর মোহাম্মদ বলেন, বছরের ৩/৪ মাস দ্বীপে পর্যটকরা বেড়াতে আসেন।
পর্যটক আসা সীমিত করলে হোটেল ব্যবসায়ী, কর্মকর্তা ও কর্মচারী, রিকশাচালক শুটকি দোকানদার সহ সব ধরনের ব্যাবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে।
নভেম্বর শুরুতে ইনানী জেটিঘাট দিয়ে পর্যটক বাহী দু'টি  জাহাজ চলাচল করবে।এতে করে সেন্টমার্টিন দ্বীপে চাহিদা মতো পর্যটক আসতে পারবেনা।সেন্টমার্টিনে পর্যাপ্ত পর্যটক না আসলে দ্বীপের মানুষকে সংসার চালাতেও কষ্টে পড়ে যাবে।
সেন্টমার্টিনের স্থানীয় সৈয়দ আলম মেম্বার বলেন, সেন্টমার্টিন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে আমরা হতাশায়, আমাদের দ্বীপ নিয়ে সরকার সিদ্ধান্ত নিতে পারে তবে সেটি দ্বীপের জনগণের স্বার্থে হতে হবে।
সেন্টমার্টিনে সাড়ে ১০ হাজার মানুষ ও ২ হাজার পরিবারকে সরকার কোন পুর্নবাসন না করে হঠাৎ এ দ্বীপে পর্যটকদের রাত্রী যাপন বন্ধ ও পর্যটক সীমিতকরণ, এরকম সিদ্ধান্তে দ্বীপ বাসির জন্য অনেক ক্ষতিকর ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন,উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, সেন্টমার্টিনে নভেম্বর মাসে পর্যটক যেতে পারবে, তবে রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর-জানুয়ারি মাসে সর্বোচ্চ ২ হাজার জন পর্যটক রাত্রিযাপন করতে পারবেন। ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিনে পর্যটন পুরোপুরি বন্ধ থাকবে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন, সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর মাসে পর্যটকরা যেতে পারবেন, কিন্তু রাতে থাকতে পারবেন না। ডিসেম্বর, জানুয়ারিতে প্রতিদিন ২ হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিন যেতে পারবে না।  ফেব্রুয়ারি মাসে পর্যটক যাওয়া বন্ধ রাখা হবে। তখন সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

  • -পার্বত্য সময়