কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে সদ্য নির্মাণাধীন ট্রানজিট সেন্টার পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জসিম উদ্দিন।
শনিবার (৯ নভেম্বর ) এই পরিদর্শনে তিনি রোহিঙ্গা ক্যাম্প ও নানাবিধ কার্যক্রম ও অবকাঠামো বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তাঁদের পরিদর্শনে ক্যাম্প-৪ এ অবস্থিত এলপিজি ডিস্ট্রিবিউশন,ই -ভাউচার সপএবং ফিকেল স্ল্যাজ ট্রিটমেন্ট প্লান্ট ছিল। এছাড়া, ক্যাম্প ২০-এর আইওএম
পরিচালিত ইনোভেশন ভ্যালি এবং ক্যাম্প ৮ এর ওয়াচ টাওয়ার থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এছাড়া বাংলাদেশ -মিয়ানমার মৈত্রী সেতুর নির্মাণ কাজের পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন - শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক ফেরদৌসী শাহরিয়ার, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
পরিশেষে প্রতিনিধি দল কুতুপালং রেজিস্টার ক্যাম্পে এনজিও ফোরামের সিল্ক ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন। ক্যাম্পের সার্বিক উন্নয়ন কার্যক্রম ও সেবদান প্রসঙ্গে ইতিবাচক মত প্রকাশ করেন।
-পার্বত্য সময়


