কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে বনভূমি দখল করে নির্মিত ১৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ। 
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান। তিনি জানান, বনভূমি দখল করে গড়ে ওঠা স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বনভূমি সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি, নয়ন চন্দ্র সূত্রধর, মোহাম্মদ সালাউদ্দিন ও ইলিয়াস খন্দকারসহ এপিবিএন সদস্যরা অংশ নেন।

-পার্বত্য সময়