কক্সবাজারের উখিয়ার পালংখালীর রোহিঙ্গা আশ্রয়শিবির–সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯টি অত্যাধুনিক সামরিক গ্রেনেড উদ্ধার করেছে।
শুক্রবার (০৮ নভেম্বর) রাত এগারোটার দিকে পালংখালী রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা নামক এলাকা থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে- ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড। এঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন। উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়া তিনি উল্লেখ করেন, গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত? সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে।
-পার্বত্য সময়


