অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। আজ রোববার সন্ধ্যা সাতটায় শপথ নিতে পারেন নতুন উপদেষ্টারা।
আজ রোববার এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
বিভিন্ন সূত্রে উপদেষ্টা পরিষদে নতুন যারা যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে জানা গেছে।
ছাত্র-জনতার প্রবল অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ওইদিনই ছোটবোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর তাদের সঙ্গে নতুন আরও চার উপদেষ্টা শপথ নেন গত ১৭ আগস্ট।

-পার্বত্য সময়