কক্সবাজার ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা হিসেবে ১.৮ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান সরকার। এই সহায়তা বাস্তবায়নের জন্য জাপান ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) একটি চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় জাপান দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়।
ডব্লিউএফপির কান্ট্রি ডিরেক্টর ডম স্কাল্পেলি এই অর্থায়নের প্রশংসা করে বলেন, "রোহিঙ্গা সংকট এখন অষ্টম বছরে প্রবেশ করেছে এবং এই জনগোষ্ঠীর জন্য টেকসই সহায়তা অত্যন্ত প্রয়োজন। জাপানের এই অবদান বিশেষ করে নারী ও শিশুদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তারা প্রতিনিয়ত আগুন, ঘূর্ণিঝড়, বন্যা এবং শিবিরে নিরাপত্তাহীনতার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।"
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, "জাপান সরকার রোহিঙ্গাদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ডব্লিউএফপির মাধ্যমে ১৮ লাখ ডলার অনুদান দিতে পেরে আনন্দিত, যা রোহিঙ্গাদের খাদ্য, পুষ্টি ও জীবিকার উন্নয়নে ব্যবহৃত হবে। আশা করি, এই সহায়তা তাদের খাদ্য সংকট ও অপুষ্টি দূর করতে কার্যকর ভূমিকা রাখবে।"
রাষ্ট্রদূত আরও বলেন,"এই সহায়তা জাপানের মানবিক প্রতিশ্রুতি ও ক্ষুধা মোকাবিলার প্রতি আমাদের নিষ্ঠার প্রতিফলন। আমরা তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব করতে চাই এবং দীর্ঘমেয়াদে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অবদান রাখতে চাই।"
২০১৭ সালের আগস্টে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার পর থেকে জাপান সরকার ডব্লিউএফপি, জাতিসংঘ এবং বাংলাদেশি এনজিওগুলোর মাধ্যমে রোহিঙ্গাদের জন্য ২৩০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অনুদান দিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি।
রোহিঙ্গা সহায়তা
রোহিঙ্গাদের জন্য ১.৮ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জাপান
রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তা হিসেবে ১.৮ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিচ্ছে জাপান সরকার। এই সহায়তা বাস্তবায়নের জন্য জাপান ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সি
স্টাফ রিপোর্টার
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত

