সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে জড়িয়ে ফটো কার্ড এডিট করে সামাজিকমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। যে কার্ডে বলা হচ্ছে ‘হঠাৎ অসুস্থ ওবায়দুল কাদের, রাতেই যাচ্ছেন ভারতে’, মূলত এটি একটি ভুয়া ফটো কার্ড। কালবেলা এ ধরনের কোনো নিউজ বা ফটো কার্ড করেনি।
কালবেলার নামে এমন গুজব ছড়ানোর বিষয়ে কালবেলা কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিচ্ছে। উপরোক্ত বিষয়ে কালবেলার সকল পাঠক-দর্শকসহ জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হলো।
ফ্যাক্টচেক: আওয়ামী লীগের দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে রয়েছে- আগামীকাল রোববার (৪ আগস্ট) রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত। পরদিন সোমবার বিকেল ৩টা থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শোক মিছিল।
শনিবার (৩ আগস্ট) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনো রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। সে কারণে সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি।

-পার্বত্য সময়