বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সাক্ষাৎ করেছেন কুয়েত এর রাষ্ট্রদূত এইচ ই আলী থ এ কিউ হামাদাহ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সেনা সদরে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে, পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, তারা প্রতিরক্ষা ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও, কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষ সদস্যদের কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
সেনাবাহিনী প্রধানের সাথে কুয়েত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা
সি
স্টাফ রিপোর্টার
১২ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত

