কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা আবারও কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়ক অবরোধ করেছেন। 
সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে উখিয়ার কোটবাজার এলাকায় তাদের কর্মসূচি চলছে, যার ফলে সড়কে যানবাহন চলাচল বন্ধ ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

উখিয়ায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকরা।


প্রতিবাদরত শিক্ষকরা বলেন, এনজিও সংস্থাগুলো স্থানীয় শিক্ষকদের সঙ্গে বৈষম্য করেছে এবং ১২৫০ জন শিক্ষককে বিনা কারণে ছাঁটাই করেছে। পূর্বের আন্দোলনের পর প্রশাসন ও এনজিও কর্মকর্তারা আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিল, কিন্তু এখনো কোনো পদক্ষেপ হয়নি। তাই বাধ্য হয়ে আবারও আন্দোলনে নেমেছি।
এদিকে গাড়িতে আটকা পড়া যাত্রীরা বলছেন, স্থানীয় শিক্ষকরা দাবি আদায়ে আন্দোলন করছেন। জরুরি কাজে যেতে পারছি না, প্রচণ্ড যানজট হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বলেন, কোটবাজার এলাকায় শিক্ষকরা বিক্ষোভ করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে।

-পার্বত্য সময়