পটুয়াখালীর দুমকিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের শহীদ জসিম হাওলাদারের কন্যা, কলেজছাত্রী লামিয়া আক্তার (১৬)।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক ৬ নম্বর রোডে মায়ের ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লামিয়ার চাচাতো চাচা কালাম হাওলাদার।
-পার্বত্য সময়


