রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। ক্যাম্পে মেগা ইফতারের স্থানে লাখো রোহিঙ্গা অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (১৪ মার্চ), দুপুরে কক্সবাজার বিমানবন্দরে প্রধান উপদেষ্টা সহ অবতরণের পর তিনি উখিয়া হয়ে সড়কপথে ৪নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।
এর পর তিনি লার্নিং সেন্টার পরিদর্শন সহ ক্যাম্পের সেবামূলক সংস্থার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও যাবেন রোহিঙ্গা ক্যাম্পে, এরপর জাতিসংঘ মহাসচিব সহ লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নিবেন তাঁরা।
মেগা ইফতার ঘিরে অংশগ্রহণকারী রোহিঙ্গাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, সকাল ১০ টা থেকে ইফতারের স্থল ক্যাম্প-২০ এর ডেমো হিলে প্রবেশ করতে থাকেন কয়েক হাজার রোহিঙ্গা।
-পার্বত্য সময়


