মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে তিনি এই ঘোষণা দেন।
শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে— নিহত শিক্ষার্থীদের নাম ও ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল, প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।
আইন উপদেষ্টার ঘোষণার পরই শিক্ষার্থীদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। তারা ‘ভুয়া ভুয়া’ ও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন এবং পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল ছুড়ে মারেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
-পার্বত্য সময়


